Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে বিজিবি’র অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

BN DESK
04 September 2026, 12:41 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরলে বিজিবি’র অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে নিষিদ্ধ ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর তেতুলতলা নামক এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)'র অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি'র একটি টহলদল সীমান্ত পিলার নং ৩৫০/৫-এস থেকে ১ কিলোমিটার দূরে সীমান্তবর্তী গোপালপুর তেতুলতলা নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে বিজিবি’র অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার