Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে ভান্ডারা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

BN DESK
04 September 2026, 12:24 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরলে ভান্ডারা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভান্ডারা ইউপি’র বুড়ির হাট সুবাজ উদ্দীন পাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করে বের হলে বিরল থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মামনুর রশীদ মামুন বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, মামনুর রশীদ মামুন একটি মামলার এজাহার নামীয় আসামি এবং আদালত হতে জামিনে আছেন তিনি।

তবে বিরল থানার অপর একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে ভান্ডারা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার