Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে মাদকদ্রব্য উদ্ধার

BN DESK
03 September 2026, 05:11 PM পড়তে ১ মিনিট

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় উপজেলার সীমান্ত পিলার ৩২৭/১-এস হতে আনুমানিক ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহারী গ্রাম নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে মাদকদ্রব্য উদ্ধার

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার