Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত : আহত ২

BN DESK
03 September 2026, 11:04 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত : আহত ২

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ বুধবার (২৩ জুলাই) বেলা সোয়া ৩টায় দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। সোহেল রানা উপজেলার শহরগ্রাম ইউনিয়নের কাঠিহারী গ্রামের বাবুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কার্ভাডভ্যান দিনাজপুর অভিমুখে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে মঙ্গলপুর বাজার অভিমুখে আসা সোহেল রানা ঘটনাস্থলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গেলে কার্ভাডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় কার্ভাডভ্যানটি রাস্তার পাশে গাছের সাথে লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক ও হেলপার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত : আহত ২

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার