Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরলে ‘রঙ্গিন প্রজাপতি’ নামের একটি শিশু বান্ধব কেন্দ্র চালু

BN DESK
10 October 2025, 05:54 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরলে ‘রঙ্গিন প্রজাপতি’ নামের একটি শিশু বান্ধব কেন্দ্র চালু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে “রঙ্গিন প্রজাপতি” নামের একটি শিশু বান্ধব কেন্দ্র চালু করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। শিক্ষায় পিছিয়ে পড়া শিশুদের মনন বিকাশে এই “রঙ্গিন প্রজাপতি” নামের  শিশু বান্ধব কেন্দ্রটি চালু করা হয়েছে উপজেলার  রাণীপুকুর ইউনিয়নের চকবিষ্ণুপুর এলাকায়।

এ ব্যপারে বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, শিশু বান্ধব রঙ্গিন প্রজাপতি কেন্দ্রগুলো শিশুর মনন বিকাশে উপযুক্ত একটি স্থান।

বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার তিথী সিং বলেন, এই এলাকায় গ্রাম উন্নয়ন কমিটি সক্রিয় থাকায় এবং স্থানীয়দের সাথে নিয়ে কেন্দ্রটি চালু করা হয়েছে। এখানে শিশুদের পাশাপাশি বড়রাও বিকালবেলা এসে সুন্দর সময় পার করছেন।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরলে ‘রঙ্গিন প্রজাপতি’ নামের একটি শিশু বান্ধব কেন্দ্র চালু

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার