Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

BN DESK
03 September 2026, 03:09 PM পড়তে ১ মিনিট

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ২ আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গতকাল শনিবার ভোর পোনে ৬টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ উপজেলার রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল এবং র‌্যাব’র যৌথ অভিযানে সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে ২ আসামিসহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়।

আটক আসামিদ্বয় উপজেলার ভান্ডারা ইউপি’র পূর্ব বালান্দোর গ্রমের মৃত-সাবেদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম(৩২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি আহমেদ(২২)। আটককৃত ২ আসামি এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৬শ’ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার