Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরামপুরে বৈরী আবহাওয়ায় বহু কাঁচা ইট নষ্ট সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

BN DESK
03 September 2026, 03:58 PM পড়তে ১ মিনিট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে বহু কাঁচা ইট। বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় কাঁচা ইটের অভাবে এবার সময়ের আগেই বন্ধ হয়ে যাচ্ছে ইট ভাটা। জানা যায়, বর্ষা মৌসুমের পর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে উপজেলার ভাটাগুলোতে ইট তৈরি ও পোড়ানোর কাজ করা হয়। কিন্তু এবার এপ্রিল মাসে শুকানোর জন্য চাতালে রাখা লাখ লাখ কাঁচা ইট কয়েক দফা বৃষ্টিতে গলে নষ্ট হয়ে গিয়েছে।

উপজেলার ৫টি ইট ভাটার প্রাথমিক তথ্যে জানা যায়, বৃষ্টির পানিতে এমডিডি ভাটার ৪ লাখ, এমডিবি ভাটার ১২ লাখ, এমকে ভাটার ৮ লাখ, এসএ ভাটার ৩ লাখ এবং মনা ভাটার ৭ লাখ ইট নষ্ট হয়েছে। এতে করে ভাটা মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

অপরদিকে মৌসুমের ব্যস্ত সময়ে কাঁচা ইট নষ্ট হওয়ায় চাতাল থেকে সেই ইট সরিয়ে আবার নতুন ভাবে ইট তৈরি কষ্টসাধ্য হয়ে পড়েছে। যে কারণে ইটের অভাবে নতুন করে ভাটায় আগুন দেওয়া সম্ভব হচ্ছেনা। ফলে মে মাসে মৌসুম শেষ হওয়ায় আগেই এবার বন্ধ হতে চলেছে ভাটায় ইট পোড়ানোর কাজ।

এমডিডি ভাটার স্বত্বাধিকারী এস্তাক আহমেদ বলেন, এবার অসময়ের বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে লাখ লাখ ইট নষ্ট হওয়ায় আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরামপুরে বৈরী আবহাওয়ায় বহু কাঁচা ইট নষ্ট সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার