Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

BN DESK
01 September 2026, 04:30 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন মাসে ৩৮ জনকে গ্রেফতার ও ৩৩টি মামলা রুজু করেছে। মাদক বিরোধী বিশেষ অভিযান ও জনসাধারণের অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে মামলার সংখ্যা কমানোর কারণে জেলা পুলিশ বিরামপুর থানাকে শ্রেষ্ঠ থানা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য থানার ওসি মমতাজুল হককে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করেছে।

থানা সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর থানা এলাকায় মাদকের আগ্রাসন ঠেকাতে মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৩৩ টি মামলা রুজু, ৩৮ জনকে আটক ও প্রায় দেড় লাখ টাকার মাদক উদ্ধার করেছে।

বিশেষ অভিযানে মাদকের আগ্রাসন হ্র্রাস এবং সাধারণ জনগণের বিভিন্ন অভিযোগ থানাতেই নিষ্পত্তির মাধ্যমে মামলার সংখ্যা কমানোর কারণে জেলা পুলিশ বিরামপুর থানাকে শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত করেছে। এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে বিশেষ ভূমিকার জন্য থানার চৌকষ ওসি মমতাজুল হককে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার