Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার

BN DESK
10 October 2025, 01:06 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ আজ শনিবার (২৬ জুলাই) ভোরে অভিযান চালিয়ে আদালতের দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে দুপুরে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ফিরোজ উদ্দিনের ছেলে রিপন হোসেনের নামে ২০২১ সালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

ঐ মামলায় ২০২৪ সালে সিরাজগঞ্জ যুগ্ম দায়রা জজ আদালত (১) রিপন হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অপরদিকে বিনাইল উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দিনের স্ত্রী দুলি বিবির নামে ২০২৩ সালে একটি চেক ডিজওনার মামলা হয়।

সম্প্রতি ঐ মামলায় দিনাজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত দুলি বিবিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ১ লাখ ২৪ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের পর আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার