Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরামপুরে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

BN DESK
04 September 2026, 01:18 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বিরামপুরে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর পৌর শহরের গোহাটিতে সাপের কামড়ে গত রোববার সন্ধ্যায় এক অটোচালক মারা গেছেন। জানা গেছে, গোহাটি এলাকার মৃত: আনছার আলীর ছেলে আব্দুল জলিল (৪২) রোববার বিকেলে বাড়ির পাশে পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে যান।

এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে দ্রুত বিরামপুর হাসপাতালে নিলেও এন্টিভেনাম ইনজেকশন না থাকায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

বিরামপুর হাসপাতালে এন্টিভেনাম না থাকার বিষয়ে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ বলেন, বিগত পাঁচ মাস ধরে এখানে এন্টিভেনাম সরবরাহ নেই। এন্টিভেনাম পাওয়ার অনুরোধ জানিয়ে দু’দিন আগে জেলা সিভিল সার্জনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরামপুরে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার