বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ ১২টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি কুখ্যাত ডাকাত কামালকে গ্রেফতার করে আজ রোববার (২৭ জুলাই) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত কামাল হোসেনকে (৫২) থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানা মূলে গতকাল শনিবার দিবাগত রাতে আটক করেছে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, কামাল হোসেনের নামে বিভিন্ন জেলায় ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।