Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরামপুর ট্রাক চাপায় দুই যুবক নিহত

BN DESK
03 September 2026, 02:26 PM পড়তে ১ মিনিট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছেন। জানা যায়, ঘোড়াঘাট অভিমুখী একটি মোটরসাইকেলকে বিরামপুর শহরের টিএণ্ডটি মোড়ে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের তাইজুল ইসলামের ছেলে ইজারুল ইসলাম বাপ্পী (২৬) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান(২৪)। পরিবারের সদস্যরা জানায়, নিহত রাব্বী শ্বশুরবাড়ি ফুলবাড়ি উপজেলা থেকে সজিবকে নিয়ে ঘোড়াঘাট নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, পরিবারের নিকট নিহত দু’জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরামপুর ট্রাক চাপায় দুই যুবক নিহত

B
BN DESK | 20 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার