Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বিরামপুর হাটে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

BN DESK
13 May 2026, 05:27 AM পড়তে ১ মিনিট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার হাট-বাজারে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত অপরিপক্ক লিচু। এই লিচুতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার (১২ মে) বিরামপুরে হাটে কয়েকজন বিক্রেতার দোকানে দেখা গেছে তাদের দোকানে অপুষ্ট লিচু।

মৌসুম শুরুর আগেই বাজারে লিচু দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। ৫০টি করে আঁটি বাঁধা অপুষ্ট ও কাঁচা লিচু বিক্রি হচ্ছে ১০০-১৫০টাকা দরে। ক্রেতারা বলেন, এসব লিচু কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। বেশি লাভের আশায় বিক্রেতারা অপুষ্ট ও অপরিপক্ক লিচু সংগ্রহ করে তাতে কেমিক্যাল মিশিয়ে রঙিন করে তুলছে।

ক্রেতা সেলিম হোসেন বলেন, স্বাদহীন এ লিচু মুখে দিয়ে ফেলতে বাধ্য হয়েছি। উপজেলা কৃষি দপ্তর থেকে জানা যায়, বোম্বাই ও মাদ্রাজী লিচুর মৌসুম শুরু হবে মে মাসের শেষ দিকে। আর বেদেনা ও চায়না-৩ জাতের লিচু উঠবে আগামী জুন মাসে। এখন বাজারে যে লিচু আসছে সেগুলো কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু।

উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, কেমিক্যাল মিশ্রিত এ লিচু খেলে লিভার-কিডনীর মারাত্মক ক্ষতি ও পেটের পীড়া দেখা দিতে পারে। আর দীর্ঘ মেয়াদে এটি ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বিরামপুর হাটে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার