Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বীরগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

BN DESK
03 September 2026, 04:21 PM পড়তে ১ মিনিট

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: নৌকা বাইচ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া, যা মূলত দেশের নদীবহুল দক্ষিণাঞ্চলে বেশি প্রচলিত। তবে উত্তরাঞ্চলে নদী ও জলাশয়ের স্বল্পতার কারণে এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না।

তাই উত্তরাঞ্চলের জনপদে নৌকা বাইচের আয়োজন সবসময়ই ব্যতিক্রম ও আকর্ষণীয় হয়ে ওঠে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বীরগঞ্জ স্লুইচগেটে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্স (বিওয়াইএফসি) এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। সভাপতিত্ব করেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এর ম্যানেজার রবার্ট কমল সরকার এবং বীরগঞ্জ থানার ডিএসবি কর্মকর্তা হায়হার আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু, রুয়েল এ্যাক্কাসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও হাই-ক্লাবের সদস্যবৃন্দ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে তিনটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অমিত্যের দল প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে নারী বিভাগে দুটি দল অংশ নেয়, যেখানে দিপালীর দল প্রথম স্থান লাভ করে।

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই নৌকা বাইচ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বীরগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার