Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বোচাগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

BN DESK
03 September 2026, 04:24 PM পড়তে ১ মিনিট

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় প্রায় ২০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইশানীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশেষ কুমার রায়ের ডাঙ্গীপাড়া বালা পুকুরে ভেকু দিয়ে খননের সময় একটি বিষ্ণু মূর্তি পাওয়া যায়।

বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ইশানিয়ার ডাঙ্গীপাড়া বালা পুকুরে অভিযান পরিচালনা করে প্রায় ২০ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি এক নজর দেখার জন্য স্থানীয় সনাতন ধর্মের মানুষ ভিড় করে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চিত করে বলেন, মূর্তিটি অতি দ্রুত দিনাজপুরের রাষ্ট্রীয় কোষাগারে প্রেরণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বোচাগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার