Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 01:11 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ধান বীজ বিক্রি ও বীজ প্রত্যয়ন লাইসেন্স না থাকার কারণে উপজেলার ৩ জন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদার নেতৃত্বে সেতাবগঞ্জ পৌর শহরের নেংড়াকালী বাজারে মেসার্স সরকার ট্রের্ডাসকে ভেজাল ধান বীজ ও বীজ প্রত্যয়ন লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৫ হাজার টাকা, মাদরাসা রোডের মো. তাজুল ইসলামকে ৫ হাজার টাকা ও মেসার্স ফয়সাল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দীনেশ চন্দ্র রায়, বোচাগঞ্জ থানার এসআই মো. আলমগীর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার