Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বোচাগঞ্জে শত্রুতা মূলকভাবে গাছ কাটার অভিযোগ

BN DESK
10 October 2025, 04:14 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বোচাগঞ্জে শত্রুতা মূলকভাবে গাছ কাটার অভিযোগ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জের হরিশচন্দ্রপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বোচাগঞ্জ থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিশচন্দ্রপুর মৌজার জেএলনং-৫৮, দাগ নং-২৭৪ ও ২৭৫ এর মোট জমি ৬৩ শতক এর মধ্যে মো: আনোয়ার হোসেন ও তার ভাই মো: রবিউল ইসলাম অর্ধেক জমির মালিক।

এই জমি নিয়ে মো: আনোয়ার হোসেন দিনাজপুর জেলা বোচাগঞ্জ সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা করেন। গত ৩০ জুলাই আনোয়ারের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা ২৫/৩০টি বিভিন্ন প্রজাতির রোপণকৃত গাছ কে বা কাহারা গোড়া থেকে কেটে উপরে ফেলে দেয়।

বিষয়টি অবগত হওয়ার পর জমির মালিক মো: আনোয়ার হোসেন এর স্ত্রী আরজুমান আক্তার শিলা বাদি হয়ে বোচাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ ঘটনার তদন্ত করে সত্যতা নিশ্চিত করবে বলে এলাকাবাসী আশা ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বোচাগঞ্জে শত্রুতা মূলকভাবে গাছ কাটার অভিযোগ

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার