Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের বোচাগঞ্জে শ্লীলতাহানির শিকার কিশোরীর আত্মহত্যায় প্ররোচণা মামলা, গ্রেফতার ১

BN DESK
10 October 2025, 09:41 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের বোচাগঞ্জে শ্লীলতাহানির শিকার কিশোরীর আত্মহত্যায় প্ররোচণা মামলা, গ্রেফতার ১

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে শ্লীলতহানির শিকার শিমু আক্তার (১৫) আত্মহত্যা করার ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে শিমুর বাবা সোহেল রানা। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই রাত অনুমানিক ৭টায় বাড়ির পাশের বর্থ গ্রামের কিবরিয়া কনক (২৩) শিমু আক্তারের (১৫) শ্লিলতাহানি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বোচাগঞ্জ থানায় ৯(১)ধারা মতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত কিবরিয়া কনককে আটক করে থানা পুলিশ।

সেই মামলার প্রেক্ষিতে গত ১৮ আগস্ট বিকেলে কিবরিয়া কনকের আত্মীয় স্বজন শিমুর বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে গত ২০ আগস্ট সকাল অনুমান সাড়ে ১০টায় পুনরায় ঐসব ব্যক্তিরা শিমুর বাড়িতে এসে আবার গালিগালাজ করে।

এক পর্যায়ে গত ২১ বৃহস্পতিবার ভোর রাতে শিমু আক্তার লোকলজ্জা ও অপমান সইতে না পেরে তার নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পুর্বে শিমু আক্তার ২ পাতার একটি চিঠি লিখে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঐ দিন বিকেলে মৃত শিমু আক্তারের বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আত্মহত্যায় প্ররোচণায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় একজন গ্রেফতার করেছে থানা পুলিশ। ঐদিন সন্ধ্যায় ময়না তদন্ত শেষে বাড়ির পাশের কবরস্থানে শিমু আক্তারকে দাফন করা হয়।

ঘটনার পর এএসপি(সাকের্ল) মোঃ মনিরুজ্জামান, বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার, এসআই মোঃ মহুবার ঘটনা স্থল পরিদর্শন করেন। এবিষয়ে ওসি হাসান জাহিদ সরকার বলেন, উক্ত মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের বোচাগঞ্জে শ্লীলতাহানির শিকার কিশোরীর আত্মহত্যায় প্ররোচণা মামলা, গ্রেফতার ১

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার