Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের হাকিমপুরে নারী ও পুরুষসহ ৬ জন গ্রেফতার

BN DESK
03 September 2026, 11:59 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের হাকিমপুরে নারী ও পুরুষসহ ৬ জন গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় পৌর শহরের বাসুদেবপুর এলাকার বাসিন্দা ও বাংলাহিলি বাজারের ব্যবসায়ী নাহিদ হোসেনসহ (৩২) বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাতে নাহিদ হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে বলে জানায় পুলিশ। তিনি হাকিমপুর পৌর শহরের বাসুদেবপুর এলাকার রেজাউল করিম মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হক। এছাড়াও রাতভর অভিযান চালিয়ে ২০পিস এ্যাম্পলসহ একাধিক মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুস সালামের ছেলে ইমন মন্ডলকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

অন্যদিকে উপজেলার বৈগ্রামে অভিযান চালিয়ে নুর ইসলামের স্ত্রী মোছা. জয়নব বেগমকে(৪৮) ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯ পিস ইয়াবাসহ ও ফৌজদারি মামলায় আনোয়ারের ছেলে মজনু (৩০) ও নুর ইসলামের ছেলে মনিরুল ভূট্টকে (২৮) এবং নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের হাকিমপুরে নারী ও পুরুষসহ ৬ জন গ্রেফতার

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার