Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

BN DESK
03 September 2026, 11:05 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে বিশেষ অভিযান চালিয়ে শিক্ষার্থী হত্যা ও নাশকতা সৃষ্টি পরিকল্পনা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিনজনসহ ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) রাতভর হাকিমপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হক।

গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তোশারফ হোসেনের ছেলে মোখলেছার রহমান (৬৭), পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে জোবায়েদ ওরফে রকি (৩৭) ও উপজেলার নয়ানগর চকভবানি গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে রাজ্জাক আলী ওরফে সুমন (৩৭)।

এছাড়া জিআর মামলায় বৈগ্রাম এলাকার লোকমানের ছেলে মলো (৫৯), তার স্ত্রী ফাতেমা (৪৬), হায়দারের ছেলে হান্নান (৪১), আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) আত্তার আলীর ছেলে হারুন (৩২), আজিজার রহমানের ছেলে রুবেল (২৮), সোনা রাজের ছেলে তানছেল (৩৫) এবং আব্দুস সাত্তারের ছেলে মোখলেসার (৩৩)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার