Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের হাকিমপুরে বেহাল অবস্থায় হিলির রাস্তাঘাট ভোগান্তিতে পথচারীরা

BN DESK
03 September 2026, 11:53 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের হাকিমপুরে বেহাল অবস্থায় হিলির রাস্তাঘাট ভোগান্তিতে পথচারীরা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলির প্রধান সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক, বাস, অটোচালকসহ পথচারীদের। বিশেষ করে বর্ষার সময় কাদা এবং শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হিলিবাসী।

রাস্তায় পথচারীদের চলাচলের জন্য মাঝে মাঝে ইট বিছিয়ে দেওয়া হলেও সেগুলোতে গর্ত সৃষ্টি হয়ে তা আরও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে করে হাসপাতালগামী রোগীরা পড়ছেন বেশি বিপাকে। ভূমি অধিগ্রহণ সমস্যা কাটিয়ে উঠলেই দ্রুত কাজ শুরু হবে বলছেন উপজেলা প্রশাসন।

হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট পর্যন্ত ফোর লেনের কাজ সম্পন্ন হলেও হিলি চারমাথা থেকে হিলি মহিলা কলেজ পর্যন্ত ভূমি অধিগ্রহণ সমস্যার কারণে বন্ধ আছে কাজ। হিলি থেকে জয়পুরহাট হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সড়ক এটি। ইট বিছিয়ে রাস্তাটি মাঝে মাঝে দিনাজপুর সড়ক ও জনপদ থেকে সংস্কার করে থাকে। এতে করে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

তবে কাদার হাত থেকে কিছুটা রক্ষা পেলেও শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হয় পথচারীরা। রাস্তার ছোট-বড় গর্তের কারণে নানামুখী সমস্যায় পড়তে হবে যানবাহনের যাত্রীদের। হিলি ব্যবসায়ী কামাল বলেন, হিলি স্থলবন্দর থেকে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও প্রধান সড়কটির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সরকার।

সড়কটির বেহাল দশা নিয়ে বার বার বৈঠক করা হলেও আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, হিলির ফোর ল্যানের কাজ কিছুটা শেষ হয়েছে, তবে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত কাজ শেষ হয়নি।

ভূমি অধিগ্রহণের কারণে কাজ বন্ধ আছে। ভূমি অধিগ্রহণ শেষে দ্রুত রাস্তার কাজ শুরু হবে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৮ জুন) হিলির ভাঙা রাস্তায় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পড়ে মৃত্যু এক শিশুর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের হাকিমপুরে বেহাল অবস্থায় হিলির রাস্তাঘাট ভোগান্তিতে পথচারীরা

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার