Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

BN DESK
09 October 2025, 10:28 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আসামিদেরকে ডিবি পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার জেলা সিভিল র্সাজন ড. মো: আসিফ ফেরদৌসের দিক নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে ভুক্তভোগী ডা. মশিউর রহমান বাদি হয়ে ১৩ জনের নামে থানায় এজাহার দায়ের করেন। মামলা দায়েরের পর থানা ও ডিবি পুলিশ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেফতার করেন।

আটককৃত ব্যক্তিরা হলো, পৌর শহরের মধ্যবাসুদেবপুর গ্রামের ওমর ফারুক(৪৫) ও তার স্ত্রী সুখি খাতুন (৩০), চন্ডিপুর এলাকার আল মামুন (৩৫), দক্ষিণবাসুদেবপুর এলাকার আমিরুল ইসলাম কদম (৪০), মধ্যবাসুদেবপুর এলাকার খোকন মন্ডল (৩৮), একই এলাকার শাওন (৩০), চন্ডিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩৬), ওয়াদুদ হোসেন (৩৬), আলতাব হোসেন রাজা (৪৫), ও আহসান হাবিব (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস.এম জাহাঙ্গীর আলম। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাকিমপুর হাসপাতালের চিকিৎসক ডা: মশিউর রহমান সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। এ সময় আসামি ওমর ফারুক ও তার স্ত্রী সুখি খাতুন  ১০-১২ দিন যাবৎ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় রিলিজ নেওয়ার কথা বলে ডাক্তার।

এ বিষয়ে বাকবিতন্ডা হয়। কিছুক্ষণ পরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন সহ ১০-১২ জন মিলে জরুরি বিভাগের ডাক্তারকে মারধর করে এবং এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় মামলা দায়ের করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার