Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্য উদ্ধার

BN DESK
04 September 2026, 01:03 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্য উদ্ধার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযানের সময় আসামি ইমন হোসেন (২৭) পালিয়ে গেলেও তার বাড়ি থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার হিলি বিওপি ক্যাম্পের সামনে এঘটনা ঘটে।

জানা গেছে, ইমন হোসেন হিলি বিওপি ক্যাম্পের গেটের ৩০-৩৫ গজ পশ্চিমে মৃত আব্দুস ছালামের ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এসআই মোস্তাফিজ আরও জানান, সাংবাদিক ও স্থানীয়দের উপস্থিতিতে ইমনকে গ্রেফতারে তার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

এসময় তার বাড়ি থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৯০ পিস নেশাজাতীয় ইনজেকশন (এ্যাম্পল) ও ৭ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়েছে। পরে সেখানে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ভারতীয় মাদকদ্রব্যের সিজারলিস্ট তৈরি করে থানায় জমা রাখা হয়েছে।

এব্যাপারে জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. আরিফুল দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার এসআই সুমন কুমার সরকার বাদি হয়ে ইমন ও তার মা লিলি বেগমকে আসামি করে গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্য উদ্ধার

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার