Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ৪২ হাজার ২৯৮ ভোট বাতিল

BN DESK
03 September 2026, 02:55 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিনাজপুর জেলার ৬টি আসনে ভোট বাতিল হয়েছে ৪২ হাজারেরও বেশি। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ঘোষিত নির্বাচনি ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায়।

তথ্যমতে, দিনাজপুর জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৯ লাখ ৩৬ হাজার ৯৭৩ জন। ভোট বাতিল হয়েছে ৪২ হাজার ২৯৮ জনের।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ১০ হাজার ৩৮২ জন। ভোট বাতিল হয়েছে ৬ হাজার ২৮৭টি।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭৮ হাজার ৩৫ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬ হাজার ৩৩৬।

দিনাজপুর-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন। এই আসনে বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৫৬৭।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৬ হাজার ৯৯১ জন। ভোট বাতিল হয়েছে ৬ হাজার ৩৬৭।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৪১ হাজার ৭৫৮ জন। এই আসনে বাতিলকৃত ভোট ৮ হাজার ৩১৭।

দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ লাখ ১০ হাজার ৬১২ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৯ হাজার ৪২৪।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ৪২ হাজার ২৯৮ ভোট বাতিল

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার