Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই

BN DESK
03 September 2026, 11:51 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা সোয়া ২টায় বিরল থেকে দিনাজপুর যাওয়ার পথে বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন মহাজনবাড়ী ব্রিজের কাছে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

জানা যায়, ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ী বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর বড় বাড়ি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. মইনুল ইসলাম। তিনি সার, কীটনাশক ও ধান-ভুট্টার ব্যবসা করেন। 
মইনুল ইসলাম জানান, তিনি নিজ বাড়ি থেকে ২৬ লাখ টাকা এবং এনআরসি ব্যাংক বিরল শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করেন।

পরে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে দিনাজপুর অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। এসময় বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন মহাজনবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে প্রথমে ২টি মোটরসাইকেলে ৪ জন এসে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর পিছন থেকে আরও একটি মোটরসাইকেলে ২ জনসহ মোট ছয় জন ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টির ব্যাপারে পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে। ছিনতাইয়ের বিষয়ে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই

B
BN DESK | 26 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার