Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ২৫ মণ ওজনের ‘রংবাজ’

BN DESK
03 September 2026, 05:26 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরে এবার কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ‘রংবাজ’ নামে প্রায় ২৫ মণ ওজনের একটি ষাঁড়। রংবাজকে দেখতে ও কেনার আশায় ইসলাম এগ্রো খামারে প্রতিদিন ভিড় করছেন অনেকেই।

দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের ছেতরাবাজারের ইসলাম এগ্রো খামারের তত্ত্বাবধায়ক মো. মইনুল ইসলাম বলেন, খামারে প্রায় ৫ বছর ধরে ব্রাহমা ক্রস জাতের একটি ষাঁড় লালন পালন করেছেন তিনি। সাদা-কালো রঙের রংবাজ নামে ষাঁড়টির ওজন প্রায় ২৫ মণ। দাম হেঁকেছেন ৯ লাখ টাকা। ষাঁড়টি দেখতে বিভিন্ন এলাকার লোকজনসহ ব্যবসায়ীরা আসছেন, করছেন দর-দাম।

মইনুল ইসলাম দাবি করেন, রংবাজের খাদ্য তালিকায় সবসময় রয়েছে খৈল, ভেজানো ছোলা, গমের ভূসি, ভুট্টা, সবুজ ঘাসসহ বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার। প্রতিদিন প্রায় ১ হাজার টাকার খাদ্য লাগে তার। আর রোগবালাই না থাকায় ষাঁড়টির শরীরে কোন রকম ক্ষত চিহ্ন নেই বলে জানান খামারি।

তিনি জানান, তার খামারে বর্তমানে গরু আছে ২২টি। এরমধ্যে ৬টি বাচ্চা। আর রংবাজ বাদে সবকটি গরু ফ্রিজিয়ান জাতের। আগামী কোরবানির জন্য আরও একটি ষাঁড় প্রস্তুত হচ্ছে। বিস্তারিত জানতে ০১৭১২৫৭৬০৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

বিরল উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন বলেন, উপজেলার সবচেয়ে বড় গরুর তালিকায় বর্তমানে এই রংবাজ। ব্রাহমা ক্রস জাতের গরুটি লালন পালনে খামারিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি। এত বড় গরু লালন পালন করা খুবই কষ্টকর আবার ব্যয়বহুলও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ২৫ মণ ওজনের ‘রংবাজ’

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার