Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

BN DESK
06 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের কালিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ওই বিস্ফোরণের ঘটনা দেখতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার (৫ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

আহতরা হলেন- কালিতলা এলাকার মনসুর আলীর ছেলে মাহবুব রহমান (৫৫), তার স্ত্রী রুবিনা বেগম (৪৮), ছেলে রাইয়ান রহমান (১৫), ফয়জুর রহমানের স্ত্রী হামিদা খাতুন (৫৫), মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন (৫০), মনিরুল ইসলামের ছেলে স্বচ্ছ (১৪), মৃত কুমিরুদ্দিনের ছেলে শাহজাহান (৬০), মুক্তি (৪৮) ও গ্যাস সিলিন্ডার মিস্ত্রি রিয়াদ (৪০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাড়িতে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় সিলিন্ডারের সমস্যা দেখা দেয়। এ সময় ওই সিলিন্ডারটি নিজেরাই মেরামতের চেষ্টা করলে এক সময় সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় তিনজন দগ্ধ হন। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন এগিয়ে এসে দরজা খুলে প্রবেশ করার সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আরও পাঁচজন দগ্ধ হন।

বিস্ফোরণে আগুন লেগে গেলে আটজন দগ্ধ হওয়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং ৩৫ শতাংশের ওপর দগ্ধ হওয়ায় রিয়াদ নামে গ্যাস সিলিন্ডারের মিস্ত্রিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রুমালী জানান, যারা দগ্ধ হয়েছে তাদের দগ্ধের হার ১০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে একজনের দগ্ধের হার বেশি হওয়ায় তাকে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি নুরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। পাশাপাশি সামান্যভাবে দগ্ধ হয়েছেন আরও পাঁচজন।

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার