Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ১

BN DESK
04 September 2026, 01:02 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ১

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী মো. মুসাকে(২৮) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুসাকে গ্রেফতার করা হয়। মুসা বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের হাবিপ্রবি এলাকার ছিনতাইকারী ও ডাকাত মুসাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী অপরাধ ও মাদকসহ মোট ২০টি মামলা রয়েছে এবং সে দিনাজপুর কোতয়ালি থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ নিয়ে মুসাকে ৮ বার গ্রেফতার করা হলো বলেও জানা তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ১

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার