Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন

BN DESK
13 May 2026, 01:51 AM পড়তে ১ মিনিট
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পৈত্রিক জমির ভাগাভাগিকে কেন্দ্র করে বিমাতা ভাইদের নৃশংস হামলায় বাবা ও বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৬টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামে ঘটেছে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, টেপাপাড়া গ্রামের বাসিন্দা মো: শহিদুল ইসলাম দুলুর(৬০) দুই স্ত্রীর পরিবারের সন্তানদের মধ্যে পৈত্রিক জমির ভাগ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সকালে শহিদুল ইসলাম দুলু তার প্রথম স্ত্রীর বড় ছেলে মো: জয়নাল আবেদীনকে(৩৫) নিয়ে ভুট্টা তুলতে যাচ্ছিলেন। এসময় দ্বিতীয় স্ত্রীর ছেলে মো: সাদেকুল ইসলাম(৩০) ও মো: সাকিব হোসেন(২০) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
 
ভুট্টাক্ষেতের মধ্যেই বাবা ও ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করলে তারা গুরুতর আহত হন। এক পর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অবশেষে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়। গুরুতর আহত জয়নাল আবেদীনকে তার শ্যালক মো: মাহমুদুল হোসেন উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীনের মরদেহ বর্তমানে সৈয়দপুর হাসপাতাল মর্গে রয়েছে।
 
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্তরদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার