Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে ঝড়ে গাছ পড়ে প্রাণ গেল ইজিবাইক যাত্রীর 

BN DESK
04 September 2026, 12:21 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরে ঝড়ে গাছ পড়ে প্রাণ গেল ইজিবাইক যাত্রীর 

মফস্বল ডেস্ক : দিনাজপুরে ঝড়ে ইজিবাইকের ওপর গাছ পড়ে গীতা রানী (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার আংরাপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গীতা রানী সদর উপজেলার কমলপুর এলাকার রামলালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকে করে বাসার দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে আংরাপুল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় একটি গাছ ইজিবাইকের ওপর পড়লে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার গীতা রানীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় বাসুদেবপুর এলাকার শাহীনুর ইসলামের মেয়ে মাহবুবা (২ বছর) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

দিনাজপুর সদসর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে ঝড়ে গাছ পড়ে প্রাণ গেল ইজিবাইক যাত্রীর 

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার