Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

BN DESK
03 September 2026, 11:27 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরে পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

মফস্বল ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশের পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলা ভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার বাসিন্দা। তিনি পেশায় ভুট্টা ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে পাটক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার