Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে ভুট্টাক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

BN DESK
03 September 2026, 02:12 PM পড়তে ১ মিনিট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে স্বাধীন বাবু (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা (কাউয়া ভাসা) গ্রামের একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রামের একটি ভুট্টা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পুলিশে খবর দেন। পরে থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাধীনের লাশ উদ্ধার করে। নিহত স্বাধীন পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত স্বাধীন মানসিক ভারসাম্যহীন ছিল। সে বাড়ি থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন কবরস্থান, ক্ষেত, রাস্তা, ঈদগাহ ও উঁচু স্থানে রাত্রি যাপন করতো এবং তিন/চার দিন পর পর বাড়ি ফিরতো।

এ অবস্থায় গতকাল রোববার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভুট্টা ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে ভুট্টাক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার