Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

BN DESK
10 October 2025, 11:17 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শাখা-এর উদ্যোগে আজ শনিবার শিশুদের নিয়ে আয়োজিত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিশুদের শারীরিক বিকাশ, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ আয়োজনে অর্ধশতাধিক শিশু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার পরিচালক কামরুজ্জামান সুমন-এর ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক আবু তাহের-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় শিশুদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান এবং মাহফুজুর রহমান। তারা শিশুদের সাথে সময় কাটান এবং অভিভাবকদের সাথেও মতবিনিময় করেন। তাদের বক্তব্যে উঠে আসে শিশুদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব। তারা বলেন, ফুলকুঁড়ি আসর শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং শিশুদের নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেও নিয়মিতভাবে কাজ করছে।

কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন শাখার অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি এবং অর্থ সম্পাদক মোমিনুল ইসলাম। 

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার