Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

BN DESK
04 September 2026, 03:28 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

দিনাজপুর জেলা প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানে আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৭ টায় ডিএনসি'র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের দক্ষিণ পাশে হানিফ পরিবহণ বাসের ভিতর তল্লাশি করে এ্যামফিটামিনযুক্ত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনেশতলা রায় সাহেব বাড়ির মৃত নিজাম উদ্দিন এর ছেলে মো: ইকবাল (৭০) এর নিকট পাওয়া যায়। উদ্ধারকৃত ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মো: ইকবাল (৭০) কে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: রাকিবুজ্জামান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার