Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে ৩০ মণ ওজনের ‘প্রিন্স’

BN DESK
07 September 2026, 08:20 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরে ৩০ মণ ওজনের ‘প্রিন্স’

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে কোরবানির জন্য খুশির গরুর খামারে সবার দৃষ্টি কেড়েছে ‘প্রিন্স’ নামের এক বিশালদেহী গরু। ৩০ মণ ওজনের এই গরুটি এখন পর্যন্ত দিনাজপুর জেলা শহরের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কালো-সাদা রঙের এই গরুটির জাত হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান। প্রিন্সের উচ্চতা প্রায় সাড়ে নয় ফুট ও দৈর্ঘ্য আট ফুট। গত তিন বছর ধরে সন্তানতুল্য এই গরুটিকে বড় করেছেন মালিক খুশি রহমান। মাতাসাগর (নিশ্চিতপুর বড়দীঘি কেএস এগ্রো এন্ড ডেইরী ফার্ম) খুশি খামারের একমাত্র আকর্ষণ এই হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান গরু। ঘাসকারী ও উন্নত খাবার খাইয়ে নিজের খামারে প্রিন্সকে লালন পালন করেছেন যত্ন সহকারে।

প্রিন্সের দেখাশোনায় রয়েছে নিয়মিত পরিচর্যা, স্বাস্থ্য পরীক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ নজর। খাবারের তালিকায় রয়েছে সবুজ ঘাস, ভেজানো ছোলা, গমের ভুসি, খৈল, মিষ্টি কুমড়া, লাউসহ নানা ধরনের পুষ্টিকর খাদ্য। প্রতিদিন ২-৩ বার গোসল করানো হয়। ব্যবহার করা হয় সাবান ও শ্যাম্পু। মশা যাতে কামড় না দেয় সেজন্য স্প্রে করা হয় মশানাশক ওষুধ।

ঈদুল আজহাকে সামনে রেখে এরইমধ্যে গরুটির জন্য প্রাথমিকভাবে ১০ লাখ টাকা দাম হাঁকা হয়েছে। তবে এখনও বিক্রি হয়নি বলে জানিয়েছেন খুশি ফার্মের মালিক খুশি রহমান। এবারের ঈদে দিনাজপুরের কোরবানির পশুর বাজারে এখন পযর্ন্ত উত্তরবঙ্গের মধ্যে উচ্চতায় গরুটি সব থেকে বড় ‘প্রিন্স’-এর মতো বড় গরু দেখা যায় না, যা এই গরুটিকে আলাদা করে তুলেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে ৩০ মণ ওজনের ‘প্রিন্স’

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার