Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২

BN DESK
09 October 2025, 10:01 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর সদরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক, মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে ডি.এন.সি দিনাজপুরের এক চৌকস অভিযানিক টিমের সদস্যদের সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করলে ২ জনের কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃতরা হলো- দিনাজপুর সদরের ৪ নং শেখপুরা ৩ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মৃত: মফিজ উদ্দিন-এর ছেলে মো: শাহজাহান সরকার (কবিরাজ) (৬২), একই গ্রামের মো: মোসলেম জামান এর ছেলে মো: রাকিবুল ইসলাম (২৬)।

উদ্ধারকৃত ৪০০ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা। এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: রাকিবুজ্জামান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার