Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুর থেকে অপহৃত কিশোরী রংপুর থেকে উদ্ধার

BN DESK
04 September 2026, 12:54 AM পড়তে ১ মিনিট
দিনাজপুর থেকে অপহৃত কিশোরী রংপুর থেকে উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অপহৃত কিশোরীকে (১৬) রংপুরের হারাগাছ থানা এলাকা থেকে উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে বাধন সরকারকে (২৪) গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী অফিসার এসআই মাহমুদুর রহমান জানান, গত ২৩শে জুন সকালে ওই কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার কাঁচদহ ব্রিজের ওপর থেকে তাকে অপহরণ করা হয়। এব্যাপারে কিশোরীর বাবা বাদি হয়ে গতকাল শুক্রবার থানায় অপহরণ ও সহায়তার অভিযোগ আনয়ন করে একটি মামলা দায়ের করে।

আজ শনিবার (১৯ জুলাই) গ্রেফতারকৃত অপহরণকারী বাধন সরকারকে আদালতে সোপর্দ এবং উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুর থেকে অপহৃত কিশোরী রংপুর থেকে উদ্ধার

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার