Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুর বিরলে প্রেমিকাকে বিয়ে করতে এসেছেন চীনা প্রেমিক 

BN DESK
10 October 2025, 09:03 PM পড়তে ১ মিনিট
দিনাজপুর বিরলে প্রেমিকাকে বিয়ে করতে এসেছেন চীনা প্রেমিক 

বিরল ( দিনাজপুর ) প্রতিনিধি: প্রেম মানেনা জাতি, কুল বা কোন বাঁধা। এমনই আরও একটি ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬)। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামে।

খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবক কে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।  জানা গেছে, প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬) পেশায় একজন ইঞ্জিনিয়ার (নির্মাণ)। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। 

প্রায় ১ বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী প্রেমিকা সুরভী আক্তার (১৯) এর সাথে পরিচয় হয়। সুরভী আক্তার বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিনী সাথী আক্তারের মেয়ে। সুরভীরা দুই বোন।

সুরভী আক্তার ও চীনা যুবক ইয়ং সং সং জানায়, তাদের দু’জনের পরিচয় হবার পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে উঠে। এক পর্যায় প্রেমিক যুবক ইয়ং সং সং প্রেমিকা সুরভী আক্তারের টানে গত ৪ আগস্ট সুদুর চীন থেকে বাংলাদেশে ছুটে আসে। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় প্রেমিকা সুরভী আক্তারের বাড়িতে পৌছায় সে।
 
সুরভীর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সুরভীর সাথে তার বিয়ে দেয়া হবে।    
         

 

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুর বিরলে প্রেমিকাকে বিয়ে করতে এসেছেন চীনা প্রেমিক 

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার