Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুর-১ আসনের প্রার্থীরা নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন

BN DESK
03 September 2026, 01:29 PM পড়তে ১ মিনিট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: নির্বাচনি জ্বরে কাঁপছে দিনাজপুর-১ আসনের গ্রামীণ জনপদ। মাঠে ঘাটে, চায়ের দোকানে বিভিন্ন রাস্তার মোড়ে দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও সমর্থকরা।

নিজ নিজ অবস্থান থেকে রাত-দিন নির্বাচনের মাঠ চষে বেড়াতে দেখা যাচ্ছে সকলকে। ফলে নির্বাচনের উত্তাপ বাড়ছে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার গ্রামীণ জনপদসমূহে। বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচনে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জোগাতে ব্যস্ত তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাইকিং-স্লোগান আর ব্যানারে মুখরিত হয়ে উঠেছে দুই উপজেলা। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকায় এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে অধিকাংশ ভোটার এখনও নীরব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি ও জামায়াত শক্ত অবস্থানে রয়েছে। তবে নীরব ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত এবং শেষ মুহূর্তের কৌশলই দিনাজপুর-১ আসনের ভাগ্য নির্ধারণ করবে।

দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন ও হিজড়া ২ জন। বীরগঞ্জ উপজেলায় ভোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৮৫৩জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৩৬২ ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৯০ জন। হিজড়া ১ জন।

এদিকে, কাহারোল উপজেলায় ভোটার ১ লাখ ৩৬ হাজার ৮৯০ জন। পুরুষ ৬৮ হাজার ৪৬৯ জন ও মহিলা ৬৮ হাজার ৪২০ জন। হিজড়া ১ জন। দুই উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮টি। এরমধ্যে কাহারোল উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩টি এবং বীরগঞ্জ উপজেলায় ভোট কেন্দ্রে সংখ্যা ৮৫টি।

দিনাজপুর-১ আসনে ৬ জন প্রার্থী। তারা হলেন- বিএনপি’র প্রার্থী আলহাজ মো. মনজুরুল ইসলাম মুনজু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. শাহিনুর ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের এড. চাঁন মিয়া (হাতপাখা), জাকের পার্টির রুঘুনাথ চন্দ্র রায় (গোলাপ ফুল) ও গণ অধিকার পরিষদ (জিওপি) মো. রিজুওয়ানুল হক ইসলাম (ট্রাক) প্রতীক নিয়ে নির্বাচনি গণসংযোগ, প্রচারণা ও উঠান বৈঠক জনসভা চালিয়ে যাচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুর-১ আসনের প্রার্থীরা নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার