Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়

BN DESK
06 September 2026, 04:27 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক:তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ সফরকারী নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। সিরিজের ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।

শনিবার (২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। শেষ ম্যাচের জন্য আগের স্কোয়াড অপরিবর্তিত রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে। 

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়

B
BN DESK | 02 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার