Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুর্নীতিমুক্ত শিক্ষা বোর্ড প্রতিষ্ঠায় কাজ করছি : চেয়ারম্যান, রাজশাহী বোর্ড

BN DESK
30 March 2024, 11:16 PM পড়তে ১ মিনিট
দুর্নীতিমুক্ত শিক্ষা বোর্ড প্রতিষ্ঠায় কাজ করছি : চেয়ারম্যান, রাজশাহী বোর্ড

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম বলেছেন, দুর্নীতিমুক্ত শিক্ষা বোর্ড গড়ার প্রত্যয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করছেন। তিনি আরও বলেন, যে দেশে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাগণ জন্মেছেন, স্বাধীনতার জন্য যে দেশের মানুষ বুকের তাজা রক্ত, নারীর সম্ভ্রম বিষর্জন দিয়েছেন।

সে দেশের মাটি অবশ্যই পবিত্র। তাই নিজ নিজ অবস্থান থেকে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য এই পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজের স্থাপনা পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) মাকছুদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক (বিদ্যালয়) ফরিদ হাসান, বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নান সরকার, চোপীনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোজিনা আক্তার নাইছ। আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হযরত আলী, আমজাদ হোসেন, হোসেন আলী, আব্দুল গণি, রাশেদুল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিবৃন্দ।

মতবিনিময় শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলমকে ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

দুর্নীতিমুক্ত শিক্ষা বোর্ড প্রতিষ্ঠায় কাজ করছি : চেয়ারম্যান, রাজশাহী বোর্ড

B
BN DESK | 30 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার