Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

BN DESK
10 October 2025, 07:16 AM পড়তে ১ মিনিট
দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় স্থান আশুড়ার বিল। যথাযথভাবে সুরক্ষার মাধ্যমে সেখানে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করলে ওই বিলের মাছ দিয়ে শুধু নবাবগঞ্জ উপজেলায় নয়, জেলায় মাছের চাহিদা পূরণ করা সম্ভব। একসময় ওই বিলে নানা জাতের দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত।

অভিযোগ উঠেছে, ২৩৮ হেক্টর আয়তনের সরকারি ওই বিলে বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দূষিত পানি প্রবেশ করার কারণে সেখানকার পানি দূষিত হচ্ছে। ফলে জীব বৈচিত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। বিলে নিষিদ্ধ জাল যেমন- ফিক্সড ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এসব  জালের মাধ্যমে মাছ ধরার পাশাপাশি একেবারে পোনা মাছ পর্যন্ত নিধন করা হচ্ছে। যে কারণে মাছ উৎপাদন কমে আসছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন জানান, নিষিদ্ধ জাল ব্যবহারে সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। এছাড়া স্থনীয়দের সাথে যোগাযোগ করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

তিনি আরও জানান, বিলের বুড়িদহ নামক স্থানে ০.০৫ হেক্টর আয়তনের একটি অভয়াশ্রম রয়েছে। সব মিলিয়ে সকলের সহযোগিতা পেলে ওই বিলে দেশীয় প্রজাতির মাছে ভরপুর করা সম্ভব। এদিকে খরা মৌসুমে বিলে বোরে ধান চাষ করা হয়ে থাকে।

বর্ষা মৌসুমে প্লাবিত হওয়ার কারণে আমন ধান চাষ তেমন করতে পারে না। বিলে পানি ধরে রাখতে কয়েক বছর পূর্বে একটি ক্রসড্যাম স্থাপন করা হয়। ক্রস ড্যামে পাশে বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে আর পানি ধরে রাখা যায় না। বিলে যারা ধান চাষ করে তাদের বাধার কারণে সেটি আর সংস্কার করাও সম্ভব হয়নি। এ নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার