Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের উন্নয়নে দরকার উদ্ভাবনী শক্তি : ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

BN DESK
28 February 2024, 08:26 PM পড়তে ১ মিনিট
দেশের উন্নয়নে দরকার উদ্ভাবনী শক্তি : ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বীর বিক্রম ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার উদ্ভাবনী শক্তি।

তবেই আমরা বিদেশি  নির্ভরতা কমাতে পারব। এজন্য সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত দেশব্যাপী সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  রংপুর বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ বিক্রয়ের প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে ২১টি জেলা ৩২টি পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন বহু কৃষক উপকৃত হয়েছে। বিদ্যুতের চাহিদা পূরণে আমাদের সৌর শক্তিকে কাজে লাগাতে হবে।

ড. তৌফিক বলেন, উন্নত রাষ্ট্রগুলো অতিরিক্ত কার্বন নি:স্বরণ করছে। এতে আমাদের মতো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য তারা আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য।

আলোচনা সভায়  উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, নেসকো পিএলসি চেয়ারম্যান সৈয়াদ মাসুদ আহম্মেদ  চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দেবাশীষ চক্রবর্তী, নেসকো পিএরসি ব্যস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবার রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক রূপালী মন্ডল, দিনাজপুরের ভাবপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর ইসলাম প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দেশের উন্নয়নে দরকার উদ্ভাবনী শক্তি : ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

B
BN DESK | 28 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার