Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা

BN DESK
10 October 2025, 10:23 AM পড়তে ১ মিনিট
দেশে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: ব্যর্থ দুটি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পরপর দুই সিরিজে বিধ্বস্ত হওয়া লিটন-শান্তরা সোমবার (২ জুন) দেশে আসেন। দুই ধাপে লাহোর থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। প্রথম ধাপে বিকালে দেশে ফেরে দলের একাংশ। অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম ছিলেন। দলের বাকিরা দ্বিতীয় ধাপে রাতের ফ্লাইটে দেশে আসেন।

আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের জয়ের পর সিরিজের বাকি দুটিতে হার মানে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় পাকিস্তানে। সেখানে অবস্থা আরও শোচনীয়। তিন ম্যাচের প্রতিটিতে হেরে হয়েছে হোয়াইটওয়াশ। টানা ৫ হারের লজ্জা হয়েছে বাংলাদেশের সঙ্গী।

দলের এমন অবস্থা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘একটি দলের পারফরম্যান্স কখনও ওপরে ওঠে, কখনও নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণ কী। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে। পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরম্যান্স মূল্যায়নের কাজ করব। খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা তিন ফরম্যাটেই খেলি, সব জায়গাতে উন্নতির চেষ্টা থাকবে।’ চলতি মাসে ২ টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দেশে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার