Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেড় বছর পর টেস্ট সেঞ্চুরি শান্তর

BN DESK
07 October 2025, 01:57 AM পড়তে ১ মিনিট
দেড় বছর পর টেস্ট সেঞ্চুরি শান্তর

টেস্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো নাজমুল হোসেন শান্তর। ২১ ইনিংস এবং প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত।

টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর ষষ্ঠ সেঞ্চুরি। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিমও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান। শান্ত ১০১ আর মুশফিক ৮৭ রানে অপরাজিত আছেন।

গলে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ধীর শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বিজয়। আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সেট হয়ে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫০ বলে ১৪ রানে তার ইনিংস। উইকেট পান থারিন্ডু রত্নানায়েকে।

আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মুমিনুল হক। কিন্তু আরও একবার ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবতে হয় তাকে। ২৯ করে রত্নানায়েকের দ্বিতীয় শিকার হন তিনি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে শান্ত আর মুশফিকের জুটি। এখন পর্যন্ত ১৯৮ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দেড় বছর পর টেস্ট সেঞ্চুরি শান্তর

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার