Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দোকান ঘরে অনলাইন জুয়া খেলার আসর, ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদন্ড

BN DESK
01 September 2026, 06:21 PM পড়তে ১ মিনিট
দোকান ঘরে অনলাইন জুয়া খেলার আসর, ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদন্ড

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : দোকান ঘরে রাতে চলছে অনলাইন জুয়া খেলার আসর। সেই দোকানে অনলাইন জুয়ার আসরে হানা দিয়ে দোকানের মালিকসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত দোকান মালিক ও অনলাইন জুয়াড়ি দুইজনকে পৃথক পৃথক বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপির বাংলা বাজার নামক স্থানে।

ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক আতিকুল ইসলামকে (২৪) দুই মাস ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে (২৮) পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আতিকুল ইসলাম ছিট রাজিব বাংলা বাজার গ্রামের সাইয়াদার রহমানের ছেলে, মিন্টু একই গ্রামের রোস্তম আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওয়াইফাই সংযোগ ভাড়া ও মোবাইলে টাকা লোড দিয়ে একটি ফ্ল্যাক্সিলোডের দোকান ঘরে নিয়মিত উঠতি বয়সের যুবকদের নিয়ে রাতে অনলাইন জুয়া খেলার আসর বসে বলে অভিযোগ পায় ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় পুলিশসহ সেই দোকানে বসা অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয় দোকান মালিক আতিকুল ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে দোকান মালিককে ২ মাস ও অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করে আমার দেশকে বলেন, ওই দোকানে নিয়মিত অনলাইন জুয়ার আসর বসতো। খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের কারাদন্ড প্রদান করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দোকান ঘরে অনলাইন জুয়া খেলার আসর, ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদন্ড

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার