Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দ্য হান্ড্রেড নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোস্তাফিজ-রিশাদ

BN DESK
03 September 2026, 10:15 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : দ্য হান্ড্রেডের নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের কেন্দ্রস্থল পিকাডিলি লাইটসে এবারের নিলাম অনুষ্ঠিত হবে।

সোমবার প্রকাশিত দীর্ঘ তালিকায় ৪শ’র বেশি ক্রিকেটারের নাম রয়েছে। তবে ড্রাফটে নাম লেখানো বাংলাদেশের বাকি ২১ ক্রিকেটারের কেউই এই তালিকায় জায়গা পাননি। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে মোস্তাফিজের-১ লাখ পাউন্ড। আর রিশাদের রিজার্ভ মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

২০২১ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে এখন পর্যন্ত দ্য হান্ড্রেডে কোনও বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। গত মাসে টুর্নামেন্টের আয়োজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই নিলামের জন্য ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দ্য হান্ড্রেড নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোস্তাফিজ-রিশাদ

B
BN DESK | 03 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার