Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্ষক-হত্যাকারীদের শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

BN DESK
05 September 2026, 03:21 PM পড়তে ১ মিনিট

প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-হত্যাকারী ও নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রথম আলো বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে পঞ্চগড়ের সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান মো. আরিফ রায়হান, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী, পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি আব্দুল বারী, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আরিফুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা সারাদেশের শিশু-নারীসহ সকল মানুষের জীবনের নিরাপত্তা, শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ধর্ষক-হত্যাকারীদের শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার