Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধৈর্য ধরতে বললেন ফিল সিমন্স

BN DESK
02 September 2026, 04:30 PM পড়তে ১ মিনিট
ধৈর্য ধরতে বললেন ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক : হাথুরুসিংহেকে চাকুরিচ্যুত করার পর বাংলাদেশ দলের দায়িত্ব নেন ফিল সিমন্স। প্রথমে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও তা বেড়ে হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। চুক্তি নবায়নের পর বাংলাদেশ দলের প্রথম পরীক্ষা ছিল ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। 

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষদের ধৈর্য ধরতে বলেছেন টাইগারদের কোচ ফিল সিমন্স। আজ রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে বলবো, ধৈর্য ধরুন। আমি জানি, এখানে খেলাটার প্রতি এবং বাংলাদেশের ভালো করার ব্যাপারে আবেগটা কেমন। তবে আমি আপনাদের ধৈর্য ধরতে অনুরোধ করবো। কারণ, আমরা ঠিক কাজটা করার চেষ্টা করছি, যাতে ভালো খেলতে পারি, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’

সিমন্স আরও বলেন, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু ঠেকিয়ে ঠেকিয়ে ২০০ রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন, পরিবর্তনের কথা। আমরা যেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ধৈর্য ধরতে বললেন ফিল সিমন্স

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার