Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

BN DESK
09 October 2025, 10:40 PM পড়তে ১ মিনিট
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টায় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের ধানতাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজেলার ফতেপুুর চানপুর গ্রামের আমজাদ হোসেন খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজারে মোবাইল ফোন মেরামত ও বিভিন্ন পার্টস বিক্রি করতেন।

ধামইরহাট থানার ওসি মো. ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে দ্রুতগামী গাড়ির সাথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসময় দুর্ঘটনার স্থান থেকে একটি ব্যাটারি চালিত চার্জার গাড়ি উদ্ধার করা হয়েছে। রাতে তিনি গাড়িযোগে বাড়িতে ফিরছিলেন।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার